Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মেঘসার সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের

পোলবার মহানাদ গ্রাম পঞ্চায়েতের মেঘসার সমবায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিল তৃণমূল কংগ্রেস। ওই সমবায়ে তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়া আর কেউ মনোনয়ন জমা করেননি।

মেঘসার সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের
  • ২৮ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পোলবার মহানাদ গ্রাম পঞ্চায়েতের মেঘসার সমবায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিল তৃণমূল কংগ্রেস। ওই সমবায়ে তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়া আর কেউ মনোনয়ন জমা করেননি। রবিবার নির্বাচনের ঘোষিত দিন ছিল। নির্দিষ্ট সময় পর তৃণমূলের প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়। তারপরেই দলের কর্মী-সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। শুরু হয় সবুজ আবির নিয়ে অকাল রঙের উৎসব। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই সমবায়ের ন’টি আসনে নির্বাচন ঘোষণা করা হয়েছিল। শাসকদলের সমর্থকরা প্রার্থী দিলেও অন্য কোনও বিরোধী দল প্রতিদ্বন্দ্বিতা করেনি। ওই সমবায় আগেও তৃণমূলের দখলে ছিল। বিরোধীদের একাংশ অবশ্য চুপিসারে নির্বাচন করিয়ে নেওয়ার অভিযোগ তুলেছে শাসকদলের বিরুদ্ধে। বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, বিরোধীদের প্রতি মানুষের সমর্থন নেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ