Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ পুরসভার সংসদীয় কমিটির বৈঠকে উঠতে পারে ডেপুটি মেয়রের উপর হামলার প্রসঙ্গ

শিলিগুড়ি পুরসভার দলের নির্বাচিত সদস্যদের নিয়ে বৈঠকে বসবে তৃণমূল কংগ্রেস। আজ, সোমবার বিকেলে শহরের পিডব্লুডি বাংলোতে ওই বৈঠক হতে পারে।

আজ পুরসভার সংসদীয় কমিটির বৈঠকে উঠতে পারে ডেপুটি মেয়রের উপর হামলার প্রসঙ্গ
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি পুরসভার দলের নির্বাচিত সদস্যদের নিয়ে বৈঠকে বসবে তৃণমূল কংগ্রেস। আজ, সোমবার বিকেলে শহরের পিডব্লুডি বাংলোতে ওই বৈঠক হতে পারে। দলীয় সূত্রের খবর, বৈঠকে মেয়র, ডেপুটি মেয়র, দলীয় কাউন্সিলাররা ছাড়াও দলের দার্জিলিং জেলা সভানেত্রী(সমতল) পাপিয়া ঘোষ ও দলের জেলা চেয়ারম্যান(সমতল) অলোক চক্রবর্তী হাজির থাকবেন। বৈঠকে ডেপুটি মেয়রের উপর হামলা, শহরের নিরাপত্তা ব্যবস্থা, মাদক কারবার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। 

Advertisement

এদিকে, ডেপুটি মেয়রের উপর হামলার ঘটনা নিয়ে নিন্দা করেছেন দলের জেলা কমিটির সর্বচ্চ দুই নেতানেত্রী। 
দলের জেলা চেয়ারম্যান(সমতল) সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার উল্লেখ করে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তৃণমূলের জেলা সভানেত্রী(সমতল) বলেন, ডেপুটি মেয়রের উপর হামলার ঘটনা নিন্দনীয়। 
ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি পুলিসের কাছে জানিয়েছি। এ ব্যাপারে দলে আলোচনা করে রাজনৈতিকভাবে মোকাবিলা করার কর্মসূচি নেব। চেয়ারম্যান বলেন, ওই ঘটনায় দোষীদের শাস্তির দাবি পুলিসের জানিয়েছি।    

Advertisement
সম্পর্কিত সংবাদ