দলে কবে পরিবর্তন হবে, কে পদ পাবে, এই ভেবে বসে থাকলে চলবে না। দলের নির্দেশ মেনে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ করতে হবে। বর্ধিত সভায় এমনইা স্পষ্ট বার্তা দিলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ। আজ, শনিবার তিনি বলেন, সব বুথে যেন ভোটার তালিকা পৌঁছয়। চেয়ার টেবিল নিয়ে বসে থাকলাম। আর মানুষ আমার কাছে ভোটার তালিকা নিয়ে সমস্যা জানতে এল। এসব চলবে না। নিজেদেরই বাড়ি বাড়ি যেতে হবে। এরই সঙ্গে তিনি জানিয়েছেন, জেলায় ইতিমধ্যে ১২৬ জন ভুয়ো ভোটারের তালিকা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।



