Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টিম ইন্ডিয়াকে টক্কর দেবে কিউয়িরা

টিম ইন্ডিয়াকে টক্কর দেবে কিউয়িরা
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। মেগা টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারত খেলবে দুবাইয়ে। সেক্ষেত্রে রোহিত শর্মারা বাড়তি সুবিধা পাবেন বলে মনে করছেন রবিচন্দ্রন অশ্বিন। তারকা স্পিনারের কথায়, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্যতম ফেভারিট টিম ইন্ডিয়া। দুবাই কার্যত রোহিতদের হোমগ্রাউন্ড। বাকি দলগুলিকে সেখানে খেলতে যেতে হবে। সেই সুযোগটা অবশ্যই কাজে লাগানো উচিত হার্দিকদের। তাছাড়া এই ভারতীয় দল খুবই শক্তিশালী।’
Advertisement
টিম ইন্ডিয়ার পাশাপাশি খেতাব জয়ের দৌড়ে নিউজিল্যান্ডকেও রাখছেন অশ্বিন। তাঁর মন্তব্য, ‘ভারতের পর আমার বাজি নিউজিল্যান্ড। ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিকে পাবে না ওরা। তবুও কিউয়িরা ভয়ঙ্কর। পেস বিভাগে ম্যাট হেনরি এবং ও’রৌরকি আছে। স্পিনার ব্রেসওয়েল, ফিলিপসও বেশ অভিজ্ঞ। ক্যাপ্টেন স্যান্টনারের অলরাউন্ড পারফরম্যান্স বড় ফারাক গড়ে দেবে। আমার মতে, গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ড কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে ভারতকে।’ 
একই সঙ্গে অস্ট্রেলিয়াকেও হাল্কাভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতীয় স্পিনার। অ্যাশের বক্তব্য, ‘প্যাট কামিন্স, জস হ্যাজলউড, মিচেল মার্শের মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। এটা ওদের কাছে বড় ধাক্কা। তবুও বলব, ক্যাঙারু বাহিনীকে হাল্কাভাবে নিও না। কারণ ওরা চ্যাম্পিয়ন দল। বড় আসরে সব সময় ভালো কিছু করার চেষ্টা করে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবে স্টিভ স্মিথ। নেতা হিসেবে ও যথেষ্ট দক্ষ এবং অভিজ্ঞ।’
Advertisement
সম্পর্কিত সংবাদ