Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

তেলেঙ্গানার বিরুদ্ধে সাবধানী কোচ সঞ্জয় সেন

তেলেঙ্গানার বিরুদ্ধে সাবধানী কোচ সঞ্জয় সেন
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সহজ জয় দিয়ে সন্তোষ ট্রফির মূলপর্বে অভিযান শুরু করেছে বাংলা। সোমবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ স্থানীয় দল তেলেঙ্গানা। প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে তারা। তবে প্রতিপক্ষকে মোটেই হাল্কাভাবে নিতে নারাজ বঙ্গ কোচ সঞ্জয় সেন। তাঁর কথায়, ‘গত ম্যাচে শেষলগ্নের গোলে হার বাঁচায় তেলেঙ্গানা। সুতরাং দলটার মধ্যে লড়াকু মানসিকতা রয়েছে। ঘরের মাঠে খেলার সুবিধা পাবে ওরা। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’
Advertisement
গত কয়েক বছর এই টুর্নামেন্টে ব্যর্থতা ছাড়া কিছুই জোটেনি বাংলার কপালে। এবার অবশ্য সঞ্জয় সেনের হাত ধরে শুরুটা ভালোই করেছে বঙ্গ ব্রিগেড। বাছাই পর্বে তিন ম্যাচেই অপরাজিত ছিল দল। মূলপর্বে প্রথম ম্যাচে জম্মু-কাশ্মীরকে ৩-১ গোলে হারান নরহরিরা। সঞ্জয় সেন অবশ্য ছেলেদের মাটিতে পা রেখেই চলার পরামর্শ দিচ্ছেন। হায়দরাবাদে পৌঁছে চূড়ান্ত অব্যবস্থার শিকার হতে হয় বঙ্গ ব্রিগেডকে। কোচ অবশ্য এই সব বিষয়কে গুরুত্ব দিতে নারাজ।
সোমবার ম্যাচ শুরু দুপুর ২-৩০ মিনিটে।
সম্পর্কিত সংবাদ