Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

টেক্সাসে বিমানে গুলি, প্রবল আতঙ্ক

বিমানবন্দরে গুলি চালনার জেরে প্রবল আতঙ্ক ছড়াল মার্কিন মুলুকে। শনিবার ঘটনাটি ঘটেছে টেক্সাসে। জানা গিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে ডালাসের লাভফিল্ড বিমানবন্দর থেকে উড়ানের প্রস্তুতি নিচ্ছিল সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমান।

টেক্সাসে বিমানে গুলি, প্রবল আতঙ্ক
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন: বিমানবন্দরে গুলি চালনার জেরে প্রবল আতঙ্ক ছড়াল মার্কিন মুলুকে। শনিবার ঘটনাটি ঘটেছে টেক্সাসে। জানা গিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে ডালাসের লাভফিল্ড বিমানবন্দর থেকে উড়ানের প্রস্তুতি নিচ্ছিল সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমান। হঠাৎই ছুটে আসে গুলি। সূত্রের খবর, বিমানটির ডানদিকে গুলি লাগে। এরপরেই যাত্রী ও বিমানকর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে হাজির হয় ডালাস পুলিস এবং ডালাসের দমকল বাহিনী। গুলির উৎস সন্ধানে তদন্ত শুরু হয়েছে।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ