Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

টিটাগড় বিস্ফোরণ: এনআইএ তদন্তের সিদ্ধান্ত কেন্দ্রের উপর ছাড়ল হাইকোর্ট

টিটাগড় বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্ত হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রের হাতেই ছাড়ল কলকাতা হাইকোর্ট।

টিটাগড় বিস্ফোরণ: এনআইএ তদন্তের  সিদ্ধান্ত কেন্দ্রের উপর ছাড়ল হাইকোর্ট
  • ৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টিটাগড় বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্ত হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রের হাতেই ছাড়ল কলকাতা হাইকোর্ট। ওই বিস্ফোরণ নিয়ে আইনজীবী কৌস্তভ বাগচীর দায়ের করা মামলায় বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই ঘটনায় এনআইএ তদন্ত করবে কি না, কেন্দ্রই তা ঠিক করবে।

Advertisement

উল্লেখ্য, মে মাসের ১৯ তারিখ তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে টিটাগড়ের বাঁশবাগান এলাকা। একটি বহুতলে বিস্ফোরণের জেরে দেওয়াল ভেঙে পড়ে। পাশের টালির বাড়ির চালও উড়ে যায়। এরপরই স্থানীয় কাউন্সিলারের বিরুদ্ধে ফ্ল্যাটটি জবরদখল করে রাখার অভিযোগ ওঠে। তদন্তে নেমে কাউন্সিলার আরমান মণ্ডল ওরফে মহম্মদ রিয়াজউদ্দিন সহ আরশাদ খান ও মহম্মদ শাহরুককে গ্রেপ্তার করে পুলিস। ওই ঘটনায় এনআইএ তদন্তের আর্জিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কৌস্তভ।

Advertisement
সম্পর্কিত সংবাদ