Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

সিমলিপালে চার শাবকের জন্ম দিল বাঘিনি জিনাত

প্রায় তিনশো কিলোমিটার পথ পেরিয়ে ওড়িশার জঙ্গল থেকে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে এসে সাড়া ফেলে দিয়েছিল বাঘিনি জিনাত।

সিমলিপালে চার শাবকের জন্ম দিল বাঘিনি জিনাত
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: প্রায় তিনশো কিলোমিটার পথ পেরিয়ে ওড়িশার জঙ্গল থেকে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে এসে সাড়া ফেলে দিয়েছিল বাঘিনি জিনাত। ২০২৪ সালের সেই ঘটনায় আতঙ্ক ছড়ায় ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। ২১ দিনের চেষ্টার পর বাঁকুড়ার জঙ্গল থেকে ধরা হয় তাকে। জিনাতকে ফের নিয়ে আসা হয় ওড়িশার  সিমলিপাল টাইগার রিজার্ভে। এবার সেখানেই চার শাবকের জন্ম দিয়েছে জিনাত। মঙ্গলবার ওড়িশার বনমন্ত্রী গণেশরাম সিংখুন্টিয়া এই খবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ২০ দিন আগে সন্তান প্রসব করে ওই বাঘিনি। জিনাত ও তার শাবকরা সুস্থই আছে। জিপিএস ভিত্তিক মনিটরিং ব্যবস্থার সাহায্যে প্রত্যেকের উপর নজরদারি চালানো হচ্ছে। জিনাত মুখে করে সন্তানদের নিয়ে যাচ্ছে, এমন ছবিও ধরা পড়েছে ট্র্যাপ ক্যামেরায়। মহারাষ্ট্রের তাড়োবা-আন্ধেরি টাইগার রিজার্ভ থেকে জিনাত ও যমুনা নামে দুটি বাঘিনিকে ২০২৪ সালের নভেম্বরে  সিমলিপালে নিয়ে আসা হয়। কিন্তু এক মাস পরেই চম্পট দেয় জিনাত। বাঘিনি সন্তান জন্ম দেওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ