Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬

রথযাত্রায় পুরীতে কড়া নিরাপত্তা, ভিড় সামাল দিতে বিশেষ পদক্ষেপ

পুরীতে রথযাত্রা উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ৩০ লক্ষ ভক্ত আসবেন, বিশেষ পরিকল্পনা ও জরুরি পরিষেবা থাকবে। বিস্তারিত পড়ুন।

রথযাত্রায় পুরীতে কড়া নিরাপত্তা, ভিড় সামাল দিতে বিশেষ পদক্ষেপ
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুরী: আজ রথযাত্রা। সেজে উঠেছে পুরী শহর। বুধবার চলল শেষ মুহূর্তের প্রস্তুতি। নির্দিষ্ট রীতি পালনের পর নিয়ম মেনে এদিন জগন্নাথ মন্দিরের সামনে এনে রাখা হয়েছে তিনটি নতুন রথ। ইতিমধ্যেই পুরী শহরে কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটেছে। ওড়িশা সরকার জানিয়েছে, প্রায় ৩০ লক্ষ ভক্ত রথযাত্রায় যোগ দেবেন। বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ রথের রশিতে টান পড়বে বলে মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে।  রথযাত্রা ঘিরে পুরী শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গত বছর রথযাত্রা চলাকালে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার কথা মাথায় রেখে ভিড় নিয়ন্ত্রণের জন্য বিশেষ পরিকল্পনা করেছে ওড়িশা সরকার। নিরাপত্তার জন্য ১৫ হাজার পুলিশ, ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থাকবেন এনএসজি, র‌্যাফ, সিআরপিএফ ও বিএসএফের জওয়ানরা। এছাড়া ভারতীয় নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী ও পুলিশ পুরীর সমুদ্রতট এলাকায় যৌথ নজরদারি চালাবে। যে কোনো আপত্কালীন পরিস্থিতির জন্য মোতায়েন থাকছে কুইক রেসপন্স টিমও। নাশকতামূলক ঘটনা রুখতে ৫০০ সিসি ক্যামেরা, ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অ্যান্টি-ড্রোন সিস্টেম, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডকেও কাজে লাগানো হবে। পদপিষ্টের ঘটনা এড়াতে একাধিক ইমার্জেন্সি করিডরের ব্যবস্থা থাকছে। ভিআইপিদের সঙ্গে আসা ব্যক্তিদের রথের কাছাকাছি আসতে দেওয়া হবে না। বয়স্ক, মহিলা ও বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা ব্যবস্থা থাকছে। ১ হাজার ৭০০টি বায়ো-টয়লেট বসানো হয়েছে সৈকত শহরে। 

Advertisement

রথযাত্রায় পুরীতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। যে পথ দিয়ে রথ যাবে, সেখানে যাতে জল না জমে তার জন্য পাম্প বসানো হয়েছে। ভারী বৃষ্টি ও বজ্রপাত হলে পুণ্যার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। পুণ্যার্থীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরী পর্যন্ত ৩০০টি বিশেষ ট্রেন চালাচ্ছে রেল। ওড়িশা সরকারও ৮০০টি বাস চালাচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ