Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সাধারণতন্ত্র দিবসে দীঘায় কড়া নিরাপত্তা ব্যবস্থা

২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দীঘায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হচ্ছে। দু’দিন আগেই দীঘায় পৌঁছে গিয়েছে ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চের(ডিআইবি) টিম।

সাধারণতন্ত্র দিবসে দীঘায় কড়া নিরাপত্তা ব্যবস্থা
  • ২৬ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দীঘায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হচ্ছে। দু’দিন আগেই দীঘায় পৌঁছে গিয়েছে ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চের(ডিআইবি) টিম। জগন্নাথ মন্দিরের সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশ অফিসার ও কর্মীরা লাগেজ চেকিংয়ের স্ক্যানার, ভিড়ে নজর রাখতে দু’চাকার ফ্রিগো মোবাইল, ই-সাইকেলে নজরদারি চালাবেন। মন্দিরের প্রত্যেক গেটে ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর(ডিএফএমডি) লাগানো হয়েছে। সেখানেও কড়া নজরদারি চালানো হবে। এর বাইরে সিসি ক্যামেরায় নজরদারি থাকছেই। পদস্থ অফিসাররাও ২৬ জানুয়ারি দীঘা জগন্নাথ মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন। ২৬ জানুয়ারি জগন্নাথ মন্দিরে অতিরিক্ত ভক্ত সমাগম হবে বলে অনুমান করা হচ্ছে। তাই নিরাপত্তার আয়োজনেও বেশ কড়াকড়ি হচ্ছে। বাংলা-ওড়িশা সীমানায় নাকা চেকিং হয়। সেখানে ২৪ঘণ্টা ব্যাপী তিনটি শিফটে অতিরিক্ত বাহিনীর উপস্থিতিতে নাকা চেকিং চলবে। এর আগে নিউ ইয়ারে নিরাপত্তা ব্যবস্থা বেশ কঠোর ছিল। ২৬ জানুয়ারিও যেকোনও রকম অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত থাকবে পুলিশ ফোর্স। নাকা এবং নজরদারি কয়েকগুণ বাড়িয়ে তোলা হবে। জেলা পুলিশের এক অফিসার বলেন, এই মুহূর্তে দীঘা জগন্নাথ মন্দিরে নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। নজরদারির জন্য অত্যাধুনিক সরঞ্জাম আনা হয়েছে। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ গড়া হয়েছে কিউআরটি(ক্যুইক রেসপন্স টিম)। মেনগেটের সামনে ওই কিউআরটি টিম থাকছে। প্রতিদিন সিনিয়র পুলিশ অফিসাররা দীঘা জগন্নাথ মন্দিরের নিরাপত্তা খতিয়ে দেখতে পরিদর্শন করেন। লাগেজ চেকিংয়ের জন্য স্ক্যানার, ভিড়ে নজরদারির ক্ষেত্রে দু’চাকার ফ্রিগো মোবাইল, ই-সাইকেল নামানো হয়েছে। প্রত্যেক গেটে ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর(ডিএফএমডি) লাগানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ