Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মৎস্যজীবীকে তুলে নেওয়ার চেষ্টা, লাঠির বাড়ি খেয়ে পালাল বাঘিনি

সুন্দরবনে বাঘের হানায় আহত হলেন এক মৎস্যজীবী। শনিবার বিকেলে হিঙ্গলগঞ্জ ব্লকে হেমনগর এলাকায় ঘটেছে ঘটনাটি। সেদিন বিকেল পাঁচটা নাগাদ সুন্দরবনের বুড়িতলা জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরছিলেন নিখিল মণ্ডল ও তাঁর সঙ্গীরা।

মৎস্যজীবীকে তুলে নেওয়ার চেষ্টা, লাঠির বাড়ি খেয়ে পালাল বাঘিনি
  • ২৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: সুন্দরবনে বাঘের হানায় আহত হলেন এক মৎস্যজীবী। শনিবার বিকেলে হিঙ্গলগঞ্জ ব্লকে হেমনগর এলাকায় ঘটেছে ঘটনাটি। সেদিন বিকেল পাঁচটা নাগাদ সুন্দরবনের বুড়িতলা জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরছিলেন নিখিল মণ্ডল ও তাঁর সঙ্গীরা। হঠাৎ জঙ্গলের ভিতর থেকে একটি পূর্ণবয়স্ক বাঘিনি তার দুই শাবককে নিয়ে নিখিলের উপর ঝাঁপিয়ে পড়ে। ঝাপটা-ঝাপটিতে বুড়িতলা জঙ্গলের খাড়ির জলে পড়ে যান নিখিল। তারপরেও নিখিলকে ওই বাঘিনি টেনে নিয়ে যাবার চেষ্টা করে। তখন তাঁর সঙ্গীরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। এছাড়া হাতের লাঠি নিয়ে জলে ও জঙ্গলের গাছের উপর বাড়ি মারতে থাকেন। দু’-এক ঘা পড়ে বাঘিনির পিঠেও। তখন বাঘিনি ও তার দুই শাবক জঙ্গলের ভিতরে ঢুকে যায়। এরপর জল থেকে নিখিলকে উদ্ধার করে প্রথমে যোগেশগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়। ওই নৌকায় থাকা আরেক মৎস্যজীবী গোবিন্দ মণ্ডল বলেন, ‘হঠাৎ একটি বাঘিনি নৌকায় লাফ মেরে এসে নিখিলের মাথায় কামড় দেয়। আমি একটি লাঠি নিয়ে বাঘের পিঠে বাড়ি দিই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ