Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দিনকয়েক উত্তরবঙ্গের কিছু অংশে ঝড়বৃষ্টি, দক্ষিণবঙ্গে ১৫-১৭ তারিখ

আগামী কয়েকদিন উত্তরবঙ্গের কিছু অংশে বজ্রগর্ভ মেঘ থেকে বেশি মাত্রায় ঝড়বৃষ্টি হবে বলে বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে

দিনকয়েক উত্তরবঙ্গের কিছু অংশে ঝড়বৃষ্টি, দক্ষিণবঙ্গে ১৫-১৭ তারিখ
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী কয়েকদিন উত্তরবঙ্গের কিছু অংশে বজ্রগর্ভ মেঘ থেকে বেশি মাত্রায় ঝড়বৃষ্টি হবে বলে বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে আগামী ১৫-১৭ মার্চ পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলাদেশ ও লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত আছে। সেখান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করে বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি করছে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলাতে বজ্রমেঘ তৈরি হয়। কলকাতা লাগোয়া এলাকাসহ বিভিন্ন জেলাতে বৃষ্টিও হয়েছে। 

Advertisement

আগামী ১৫-১৭ মার্চ পর্যন্ত সময়ে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদীয়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে এক বা একাধিক দিন ঝড়বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। শনিবার ১৪ মার্চ কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। বজ্রপাতের ব্যাপারে সতর্কতা দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলাতে আগামী কয়েকদিন কোথাও ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিও হতে পারে। সেখানে ফসল ও সম্পত্তির ক্ষতির ব্যাপারে সতর্ক করা হয়েছে। 

সম্পর্কিত সংবাদ