Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

শহরে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা, তীব্র দাবদাহ থেকে মিলতে পারে কিছুটা স্বস্তি

মার্চেই তীব্র দাবদাহে জ্বলছে রাজ্য। তবে আজ, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে আপাতত তীব্র গরম থেকে মিলতে পারে স্বস্তি। কমতে পারে তাপমাত্রা

শহরে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা, তীব্র দাবদাহ থেকে মিলতে পারে কিছুটা স্বস্তি
  • ২০ মার্চ, ২০২৫ ১০:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মার্চেই তীব্র দাবদাহে জ্বলছে রাজ্য। তবে আজ, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে আপাতত তীব্র গরম থেকে মিলতে পারে স্বস্তি। কমতে পারে তাপমাত্রা। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ মেঘ ঢুকছে রাজ্যের আকাশে। তাই আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কালবৈশাখীর পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ, বৃহস্পতিবারের আকাশ থাকবে আংশিক মেঘলা। দুপুরে বা বিকেলের দিকে শহরে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়াতে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। পশ্চিমের কয়েকটি জেলায় আকাশ রয়েছে মেঘলা। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ