Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বজ্রগর্ভ মেঘে ২ ঘণ্টার বৃষ্টি, ভাসল শহর

দু’ঘণ্টার টানা বৃষ্টিতে সোমবার বিপর্যস্ত হয়ে পড়ে কলকাতার উত্তর, মধ্য এবং পূর্বাঞ্চল। এর পাশাপাশি দমদম, এয়ারপোর্ট, সল্টলেকও ভাসে বিপুল বৃষ্টিতে। এদিন বেলা বাড়তেই আকাশ কালো। তারপর মাঝদুপুরে শুরু ভারী বর্ষণ।

বজ্রগর্ভ মেঘে ২ ঘণ্টার বৃষ্টি, ভাসল শহর
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’ঘণ্টার টানা বৃষ্টিতে সোমবার বিপর্যস্ত হয়ে পড়ে কলকাতার উত্তর, মধ্য এবং পূর্বাঞ্চল। এর পাশাপাশি দমদম, এয়ারপোর্ট, সল্টলেকও ভাসে বিপুল বৃষ্টিতে। এদিন বেলা বাড়তেই আকাশ কালো। তারপর মাঝদুপুরে শুরু ভারী বর্ষণ। শহরের একাধিক জায়গায় জল জমে যায়। ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন। 

Advertisement

এত অল্প সময় এমন বিপুল বৃষ্টির কারণ? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, এদিন সবথেকে বেশি মেঘ জমেছিল শহরের উত্তর প্রান্তে। বর্ষাকালে এমন বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। নিম্নচাপ তৈরি হলে সাধারণত রাজ্যের বড়ো অংশজুড়ে বৃষ্টিপাত হয়। কিন্তু এখন বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ নেই। তবে বর্ষাকালে কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ জমতে পারে। তখন এরকম ভারী অথবা অতি ভারী বৃষ্টিপাত হয়। কয়েকদিন আগে আলিপুরে বেশি বৃষ্টিপাত হয়েছিল। সে সময় উত্তরে বৃষ্টিপাতের পরিমাণ ছিল কম। 
কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, সোমবার মূলত দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত শহরে বিপুল বৃষ্টিপাত হয়। এর পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, দুপুরের দিকে ভারী বৃষ্টিপাত হয়। এদিন কলকাতা পুরসভা এলাকার অন্তর্গত কুলিয়া-ট্যাংরা পাম্পিং স্টেশন জোনে দু’ঘণ্টায় ১১৩ মিমি বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। অন্যদিকে দমদমে সর্বোচ্চ ১৬৩ মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে আলিপুর। দুপুরে নির্দিষ্ট সময় প্রবল বৃষ্টিপাত হলেও পরে তা কমে যায়। তবে আকাশ কালো করেই ছিল। সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত আকাশের মুখ ছিল ভার। অনবরত ঝিরঝির করে বৃষ্টি হয়েই গিয়েছে শহরের একাধিক জায়গায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ