Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

গানের ভিতর দিয়ে

সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা, ‘গানের ভিতর দিয়ে’-এর চতুর্থ সিজন অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনে নব রবি কিরণ এবং নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তন

গানের ভিতর দিয়ে
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা, ‘গানের ভিতর দিয়ে’-এর চতুর্থ সিজন অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনে নব রবি কিরণ এবং নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তন। সদ্য এক সাংবাদিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এর শুভ সূচনা হয়। সমবেত পরিবেশনে ছিল ‘আকাশ জুড়ে’, ‘আগুনের পরশমণি’ এবং ‘গানের ভিতর দিয়ে’। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপালা বসু, রঞ্জিনি মুখোপাধ্যায়, প্রিয়াঙ্গি লাহিড়ী, অরিত্র দাশগুপ্ত প্রমুখ। নব রবি কিরণ-এর পক্ষ থেকে অরিজিৎ মিত্র বলেন, ‘আমরা মনেপ্রাণে বিশ্বাস করি রবীন্দ্রনাথ আমাদের গৃহ, আমরা সেই গৃহের গৃহস্থ। রবীন্দ্রনাথের গান আরো বেশি করে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই প্রয়াস।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ