Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সল্টলেকে ৩ তৃণমূল প্রার্থীর মনোনয়ন পেশ পর পর তিন দিন

আগামী ২৯ এপ্রিল ভোট। শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পর্ব। সল্টলেকে অবস্থিত বিধাননগর মহকুমা শাসকের দপ্তরে বিধাননগর, রাজারহাট-নিউটাউন এবং রাজারহাট-গোপালপুর কেন্দ্রের প্রার্থীরা মনোয়নপত্র পেশ করছেন।

সল্টলেকে ৩ তৃণমূল প্রার্থীর মনোনয়ন পেশ পর পর তিন দিন
  • ৬ এপ্রিল, ২০২৬ ১৬:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আগামী ২৯ এপ্রিল ভোট। শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পর্ব। সল্টলেকে অবস্থিত বিধাননগর মহকুমা শাসকের দপ্তরে বিধাননগর, রাজারহাট-নিউটাউন এবং রাজারহাট-গোপালপুর কেন্দ্রের প্রার্থীরা মনোয়নপত্র পেশ করছেন। তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই তিন কেন্দ্রে তাদের প্রার্থীরা পরপর তিনদিন মনোনয়নপত্র পেশ করবেন। আজ, সোমবার মনোনয়নপত্র পেশ করবেন বিধাননগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু।

Advertisement

সুজিত বসু পরপর চারবারের বিধায়ক। পঞ্চম বারের জন্য তিনি তৃণমূলের প্রার্থী। তাঁর মনোনয়নপত্র পেশ ঘটা করেই হবে বলে খবর। আজ সল্টলেকে ডাঃ বিধানচন্দ্র রায়ের মূর্তির সামনে প্রথমে জমায়েত করবেন তৃণমূল কর্মীরা। তারপর মিছিল করে মহকুমা শাসকের অফিস পর্যন্ত যাবেন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, নির্দিষ্ট জায়গায় থামানো হবে মিছিল। প্রার্থী মনোনয়নপত্র পেশ করবেন। মহকুমা শাসকের অফিসের দোতলায় বিধাননগর কেন্দ্রের মনোনয়নপত্র, তিনতলায় রাজারহাট-নিউটাউন এবং চারতলায় রাজারহাট-গোপালপুর কেন্দ্রের মনোয়নপত্র জমা নেওয়ার স্থান নির্দিষ্ট করা হয়েছে।
কাল, মঙ্গলবার সল্টলেকে মনোনয়নপত্র পেশ করবেন রাজারহাট-নিউটাউনের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। তাপসবাবু ’২১ সালে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন। এনিয়ে তিনি দ্বিতীয়বারের প্রার্থী। পরদিন অর্থাৎ, আগামী পরশু মনোনয়নপত্র পেশ করবেন রাজারহাট-গোপালপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি। অদিতিও ’২১ সালের জয়ী বিধায়ক। তিনি দ্বিতীয়বারের জন্য তৃণমূলের প্রার্থী হয়েছেন। এই দুই প্রার্থীর সমর্থনে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করছে তৃণমূল নেতৃত্ব।

Advertisement
সম্পর্কিত সংবাদ