Bartaman Logo
৯ জুলাই, ২০২৬

পুনেতে আবর্জনা স্তূপ ধসে ভাঙল তিনতলা বাড়ি

পুনেতে প্রবল বৃষ্টির ফলে আবর্জনা স্তূপ ধসে ভেঙে গেল তিনতলা বাড়ি। ১০ জন আটকে থাকার আশঙ্কা, উদ্ধারকাজ চলছে। বিস্তারিত পড়ুন।

পুনেতে আবর্জনা স্তূপ ধসে ভাঙল তিনতলা বাড়ি
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুনে: প্রবল বৃষ্টির জেরে ধস নামল পাহাড় প্রমাণ আবর্জনার স্তূপে। তার চাপে ভাঙল তিনতলা বাড়ি। মহারাষ্ট্রের পুনে জেলার পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভেঙে পড়া বাড়িটির নীচে অন্তত ১০ জন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ, দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী  এবং সেনাবাহিনী। পিম্পরি-চিঞ্চওয়াড়ের পুর কমিশনার বিজয় সূর্যবংশী জানিয়েছেন, প্রশাসনিক ভবনটির পাশেই বহু বছরের জমে থাকা বিশাল আবর্জনার স্তূপ ছিল। প্রাথমিক তদন্তে অনুমান, প্রবল বৃষ্টিতে সেই আবর্জনার স্তূপ আলগা হয়ে বাড়িটির উপর ধসে পড়ে। এর জেরেই বাড়িটি ভেঙে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, বাড়িটি ভেঙে পড়ার সময় সেখানে মোট ২০ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ১০ জন এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ