Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

কাশ্মীরের রাজৌরিতে রহস্যজনক বিস্ফোরণ আহত তিন জওয়ান

কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখা (এলওসি)-র কাছে রহস্যজনক বিস্ফোরণে গুরুতর আহত হলেন তিন জওয়ান।

কাশ্মীরের রাজৌরিতে রহস্যজনক বিস্ফোরণ আহত তিন জওয়ান
  • ১৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখা (এলওসি)-র কাছে রহস্যজনক বিস্ফোরণে গুরুতর আহত হলেন তিন জওয়ান। জানা গিয়েছে, ঘটনার সময় ওই এলাকায় টহল দিচ্ছিলেন তাঁরা। আহত তিন জওয়ানকে দ্রুত উদ্ধার করে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এঁদের মধ্যে সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসার রয়েছেন। বিস্ফোরণের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, অনুপ্রবেশ রুখতে সীমান্তের সামনের এলাকাগুলিতে ল্যান্ডমাইন পাতা থাকে। যা কখনও কখনও বৃষ্টির জলে সরে গিয়ে এ ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। উল্লেখযোগ্যভাবে, গত ১০ দিনে সেনাবাহিনীর সঙ্গে বিস্ফোরণ-সংক্রান্ত এটি তৃতীয় ঘটনা। এর আগে উরি সেক্টরে ভুলবশত গ্রেনেড বিস্ফোরণে দুই জওয়ানের মৃত্যু হয়েছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ