সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরের টাঙ্গারবেড়িয়ায় বিজেপির কর্মী বাপি প্রামাণিক খুনের ঘটনায় পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করল। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। কুলতলি থেকে দুজনকে ও একজনকে বারুইপুর থেকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সনাতন মণ্ডল, কিঙ্কর প্রসাদ ও বাপি প্রসাদ। খুনের ঘটনার পরে সনাতন ও কিঙ্কর কুলতলিতে গা ঢাকা দিয়েছিলেন। সনাতন ওরফে সোনা হাড়দহ এলাকার তৃণমূল নেতা হিসাবে পরিচিত। প্রসঙ্গত, মৃত বিজেপির কর্মীর মেয়ে মন্দিরা সরদার ও সোনালি প্রামাণিক দাবি করেছিলেন, বিজেপিতে নেওয়ার জন্য তাঁর বাবাকে ১০ লক্ষ টাকার টোপ দিয়েছিলেন এই তৃণমূল নেতাই। কিন্তু তিনি নিতে অস্বীকার করেন। পুলিশ খতিয়ে দেখছে।



