সংবাদদাতা, আলিপুরদুয়ার: সোমবার দুপুরে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে জিআরপি তিন নাবালিকাকে উদ্ধার করেছে। তিন জনেরই বাড়ি কুমারগ্রাম ব্লকের জয়দেবপুর টাপু এলাকায়। তিন জনই একাদশ শ্রেণির ছাত্রী। প্রত্যেকেরই গড় বয়স ১৭ বছরের।

স্টেশনে তিন নাবালিকাকে ইতস্তত ঘুরতে দেখে সন্দেহ হয় জিআরপির। তারপরেই তিন নাবালিকাকে জেরা করে জিআরপি জানতে পারে তাঁরা তামিলনাড়ুতে কাজে যাচ্ছিল। নিউ আলিপুরদুয়ার স্টেশনে তাঁরা দক্ষিণ ভারতগামী ট্রেন ধরার অপেক্ষা করছিল। এতে জিআরপির আরো সন্দেহ হয়। তারপরেই তিনজনকে উদ্ধার করে জিআরপি সিডব্লুসির হাতে তুলে দেয়।
সিডব্লুসির চেয়ারম্যান অসীম বসু বলেন,কাউন্সেলিং করে তিন নাবালিকাকে আপাতত কোচবিহারে শহীদ বন্দনা হোমে রাখা হয়েছে। নাবালিকাদের বোঝানো হয়েছে ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত কোন কিছু করা যায় না। জেলাশাসককেও বিষয়টি জানানো হয়েছে।