Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

সাইকেলে চেপে আমেরিকায় তিন মেসি ভক্ত

বিশ্বকাপে আর্জেন্তিনার প্রথম ম্যাচ ১৬ জুন।

সাইকেলে চেপে আমেরিকায় তিন মেসি ভক্ত
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কানসাস সিটি: কতটা পথ পেরলে তবে পথিক বলা যায়!

Advertisement

ভিসেন্টে কনকুলিনি, মিগুয়েল সিলিও, ইয়ামান্ডু মার্টিনেজের ক্ষেত্রে দূরত্বটা ‘মাত্র’ ১৭ হাজার কিলোমিটার। বুয়েনস আইরেস থেকে ২৪৮ কিমি উত্তরের গুয়ালিগুয়েচু থেকে আমেরিকার কানসাস সিটি। ফুটবলের অমোঘ আকর্ষণে, লায়োনেল মেসির প্রতি অদম্য টানে সাইকেলে চেপে তিন বন্ধু পেরিয়ে এসেছেন সুদীর্ঘ পথ।
বিশ্বকাপে আর্জেন্তিনার প্রথম ম্যাচ ১৬ জুন। আলজেরিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকাই তাঁদের লক্ষ্য। সেজন্য গত বছরের ১৬ আগস্ট যাত্রা শুরু করেছিলেন মিগুয়েলরা। ১০ মাসে ১৬ দেশ পেরিয়ে অবশেষে মঙ্গলবার পৌঁছান কানসাস সিটিতে। গুয়াতেমালা, হন্ডুরাস, কোস্টা রিকা, পানামা, ইকুয়েডর, পেরু, ব্রাজিল, এল সালভাডোর, বেলিজে, মেক্সিকো, নিকারাগুয়া, কলম্বিয়া, বলিভিয়া, প্যারাগুয়ে, উরুগুয়ের উপর দিয়ে এসেছেন তিনজনে। পুরো সফরটাই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ট্র্যাভেল ডায়েরির মাধ্যমে তুলে ধরেন তাঁরা। ভিডিয়ো পোস্টে ফুটে ওঠে যাত্রাপথের বিভিন্ন স্থানের অভিজ্ঞতা। ভিসেন্টের কথায়, ‘তিনজনেই ভালোবাসি ঘুরতে। সাইক্লিং আমাদের প্রাণের আরাম। এই সফরটা অবশ্য আমাদের শারীরিক ও মানসিক ক্ষমতার পরীক্ষা নিয়েছে। তবে মেসিদের সাপোর্ট করার তাগিদই ছিল মোটিভেশন।’ তাঁদের বিশ্বাস, বিশ্বকাপ চলাকালীন প্রিয় তারকাদের সঙ্গে মুখোমুখি সাক্ষাতের সৌভাগ্য ঘটবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ