সংবাদদাতা, নাগরাকাটা: ক্যাপচার দা মোমেন্ট ফটোগ্রাফি ক্লাব ডুয়ার্স-এর ব্যবস্থাপনায় লাটাগুড়িতে ষষ্ঠ আন্তর্জাতিক ফটোগ্রাফি এগজিবিশন অ্যান্ড কম্পিটিশন ২৩ জানুয়ারি সরস্বতী পুজোর দিন থেকে শুরু হয়েছে। এই প্রদর্শনী চলবে আজ, রবিবার পর্যন্ত। শুক্রবার সন্ধ্যায় আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার সূচনা করেন লাটাগুড়ি সাউথের রেঞ্জার ধ্রুবজ্যোতি সরকার। সূচনা অনুষ্ঠানে ছিলেন, আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মান্তু দেব রায়। এসেছিলেন ত্রিপুরার বিশিষ্ট চিকিৎসক শ্রীমন্ত রায়, মণীশ কুশারি, বনশ্রী কুণ্ডু, চিন্ময় রথ, জয় কর্মকার, নির্মাল্য রায়, পঙ্কজ দত্ত, আইসিডিএস সুপারভাইজার সুভদ্রা রায়। অ্যাডমিন টিমের মধ্যে ছিলেন নগেন্দ্রমণি প্রধান, অর্ণব সরকার, শ্রাবন্তী পোদ্দার, রিপন বিশ্বাস সহ অনান্যরা।



