Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

চোরাপথে ভারতে প্রবেশের অভিযোগ, গ্রেপ্তার ৩

চোরাপথে ভারতে প্রবেশের অভিযোগে তিনজনকে আটক করল বিএসএফ। বুধবার রাতে স্বরূপনগর সীমান্তে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে একই পরিবারের তিন সদস্যকে ধরা হয়।

চোরাপথে ভারতে প্রবেশের অভিযোগ, গ্রেপ্তার ৩
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: চোরাপথে ভারতে প্রবেশের অভিযোগে তিনজনকে আটক করল বিএসএফ। বুধবার রাতে স্বরূপনগর সীমান্তে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে একই পরিবারের তিন সদস্যকে ধরা হয়। এদিন রাতে ১৪৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা তারালি বিওপি সংলগ্ন সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করেন। জিজ্ঞাসাবাদে তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার নিউ বারাকপুর এলাকায় বলে জানা যায়। আটক ব্যক্তিরা হলেন অজয় রায়, সুনীতা রায় ও বিশ্বজিৎ রায়। বিএসএফের দাবি, তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করছিলেন। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাঁদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ