Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬

নাবালিকাকে ধর্ষণ করে খুন, গ্রেপ্তার তিন

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। গ্রেপ্তার তিন অভিযুক্ত। অসমের হাইলাকান্দি জেলার এই ঘটনায় ধৃতদের বয়স ১৭ থেকে ১৯ বছর

নাবালিকাকে ধর্ষণ করে খুন, গ্রেপ্তার তিন
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। গ্রেপ্তার তিন অভিযুক্ত। অসমের হাইলাকান্দি জেলার এই ঘটনায় ধৃতদের বয়স ১৭ থেকে ১৯ বছর। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের একজন ১৬ বছরের নির্যাতিতার পূর্বপরিচিত। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

Advertisement

নির্যাতিতার মায়ের অভিযোগ, গত শনিবার  এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন তাঁরা। সেখানে বোনের সঙ্গে ঝগড়া করে একাই বেরিয়ে আসে ওই কিশোরী। প্রায় এক ঘণ্টা পরে তাঁরা খাবার নিয়ে বাড়ি ফেরেন । সেখানে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান। মেয়ের দেহে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন ছিল। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। 
নির্যাতিতার দিদির অভিযোগ, হামলাকারীরা যৌন নির্যাতনের পর তাঁর বোনের উপর নৃশংস অত্যাচার চালায়। পুলিশও জানিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে নাবালিকার দেহে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন এবং যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে। বিভিন্ন বস্তু ব্যবহার করে নির্যাতন চালানো হয়ে থাকতে পারে বলে তদন্তকারীদের অনুমান।  বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে পূর্ণাঙ্গ ফরেন্সিক ও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। 
তদন্তে নেমে রবিবার পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। পরে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। হাইলাকান্দির পুলিশ সুপার অমিতাভ সিনহা জানান, ধৃতদের মধ্যে এক জনের বয়স সাড়ে ১৭ বছর। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তাকে প্রাপ্তবয়স্ক হিসাবে বিচারের আবেদন আদালতে জানানো হয়েছে। তদন্তে একাধিক মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। তাই গ্রেপ্তারির সংখ্যাও বাড়তে পারে। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দি-সহ বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রবিবার স্থানীয় বাসিন্দারা অসম-মিজোরাম সংযোগকারী জাতীয় সড়ক ৬ অবরোধ করে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মৃত্যুদণ্ডের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ