Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

হাবড়ায় ব্যবসায়ীর বাড়িতে পরপর গুলি, গ্রেপ্তার তিন

ব্যবসায়ীর বাড়িতে পরপর গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৬ কেজি গাঁজা।

হাবড়ায় ব্যবসায়ীর বাড়িতে পরপর গুলি, গ্রেপ্তার তিন
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ব্যবসায়ীর বাড়িতে পরপর গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৬ কেজি গাঁজা। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটরবাইকও। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম কমলকৃষ্ণ বিশ্বাস, প্রশান্ত শীল ও অভয় পাল। তাঁদের বিরুদ্ধে গুলি চালানো ও মাদক পাচারের দু’টি অভিযোগে মামলা রুজু হয়েছে। জানা গিয়েছে, শনিবার রাতে হাবড়ার কুমড়া পঞ্চায়েতের বুদেরহাটি এলাকায় বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে মার্বেল ব্যবসায়ী গোপাল মাইতির বাড়িতে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। অভিযোগ, কৈপুকুর এলাকার বাসিন্দা কমলকৃষ্ণ বিশ্বাস ওরফে সোনা দীর্ঘদিন ধরেই ওই ব্যবসায়ীর কাছে তোলার টাকা দাবি করছিল। সেই টাকা না দেওয়ার জেরেই এই হামলা চালানো হয় বলে অভিযোগ।

Advertisement

ব্যবসায়ী গোপালবাবুর দাবি, প্রায় ১০–১২ দিন আগে থেকেই ফোন করে টাকা চাইছিল অভিযুক্ত। টাকা দিতে অস্বীকার করায় শনিবার সন্ধ্যায় প্রথমে দোকানে গিয়ে তাঁকে খোঁজে সোনা। সেখানে না পেয়ে বাড়িতে গিয়ে দরজার তালা ও মিটার বক্স লক্ষ্য করে গুলি চালায়। এরপর ফোন করে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকিও দেয়। এরই মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে রাতেই হাবড়ার রুদ্রপুর বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। তখন একটি মোটরবাইকে করে গাঁজা পাচারের চেষ্টা করছিলেন কমলকৃষ্ণ বিশ্বাস সহ তিনজন। হাতেনাতে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। ওই তিনজনের কাছ থেকে ২৬ কেজির বেশি গাঁজা উদ্ধার হয়েছে।  ধৃত ৩ অভিযুক্ত। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ