Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ঋতব্রতকে হুমকি

রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। তাতে প্রাণনাশেরও হুমকি আসছে।

ঋতব্রতকে হুমকি
  • ১২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। তাতে প্রাণনাশেরও হুমকি আসছে। এমনই অভিযোগ। ঘটনার প্রেক্ষিতে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ দায়ের করলেন ঋতব্রত। মঙ্গলবার তিনি বলেন, ৩ জুন থেকে হুমকি ফোন আসছে। সব ফোন নম্বর বাংলাদেশের। প্রথমে ফোনগুলিকে বিশেষ গুরুত্ব দিচ্ছিলাম না। কিন্তু ক্রমাগত ফোন আসতে থাকায় পুলিশে অভিযোগ জানিয়েছি। সোমবার বিধানসভায় বসে কাজ করার সময়ও হুমকি ফোন বাংলাদেশ থেকে আসে। সব ফোন নম্বরই পুলিশকে জানিয়েছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ