Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সাক্ষ্য না দেওয়ার হুমকি! ত্বিশা শর্মা মামলার সাক্ষীর উপর চড়াও একদল ব্যক্তি, ভাইরাল ভিডিও

মৃত মডেল-অভিনেত্রী ত্বিশা শর্মা মামলার এক সাক্ষীকে মারধরের অভিযোগ উঠে এল ত্বিশার স্বামী সমর্থের বিরুদ্ধে।

সাক্ষ্য না দেওয়ার হুমকি! ত্বিশা শর্মা মামলার সাক্ষীর উপর চড়াও একদল ব্যক্তি, ভাইরাল ভিডিও
  • ২ জুন, ২০২৬ ০৯:৫৯
Prefer us on Google

ভোপাল, ২ জুন: মৃত মডেল-অভিনেত্রী ত্বিশা শর্মা মামলার এক সাক্ষীকে মারধরের অভিযোগ উঠে এল ত্বিশার স্বামী সমর্থের বিরুদ্ধে। তদন্তে সহযোগিতা করার অভিযোগে সাক্ষী নীরজ দুবের উপর চড়াও হয় বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তাঁর দাবি, তদন্তে সহযোগিতা করার জেরেই ত্বিশার স্বামী সমর্থ তার বন্ধুদের দিয়ে তাঁকে মারধর করেছেন এবং ভয় দেখিয়েছেন। নীরজ যিনি মধ্যপ্রদেশের ভোপালের কাটারা হিলস এলাকায় সমর্থের মা গিরিবালা সিংহের বাড়ির কাছেই একটি বিউটি পার্লার চালান। 

Advertisement

নীরজ জানান, গত ৩০ মে চার থেকে পাঁচজন ব্যক্তি তাঁর উপর হামলা চালায়। হামলাকারীরা ত্বিশা শর্মা মামলায় তাঁর সাক্ষী হিসেবে ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, নীরজ দুবেকে ঘিরে ধরে কয়েকজন যুবক। এরপর তাঁকে গালিগালাজ করা হয় এবং সাক্ষ্য না দেওয়ার হুমকি দেওয়া হয়। নীরজের আরো অভিযোগ, তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা তাঁর উপর শারীরিকভাবে হামলা চালায়। ঘটনার পরপরই তিনি কাটারা হিলস থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তাঁকে আশ্বস্ত করেছে যে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। 

গত ১২ এপ্রিল, শ্বশুরবাড়িতে ত্বিশা শর্মার রহস্যজনক মৃত্যু হয়। এরপর তাঁর পরিবার স্বামী সমর্থ সিং এবং শাশুড়ি গিরিবালা সিংহের বিরুদ্ধে পণপ্রথা-জনিত নির্যাতনের অভিযোগ তোলে। এই মামলায় অভিযুক্ত স্বামী এবং শাশুড়িকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তদন্তের স্বার্থে তাঁদের কাটারা হিলসের বাড়িতে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। ত্বিশা শর্মার মৃত্যুর রাতে কী ঘটেছিল, তা জানার জন্য পুলিশ ঘটনাক্রম পুনরায় খতিয়ে দেখছে। মামলাটি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সাক্ষীর উপর হামলার অভিযোগ সামনে আসার পর।

Advertisement
সম্পর্কিত সংবাদ