Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ঘনিষ্ঠতার ভিডিয়ো ভাইরালের হুমকি, আত্মহত্যার চেষ্টা তরুণীর

আড়াই বছরের প্রেমের সম্পর্ক। তার জেরেই ঘনিষ্ঠ মুহূর্তকে ভিডিয়োবন্দি করেছিল যুবক। তারপর তা ভাইরালের ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ ও জোর করে গর্ভপাতের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।

ঘনিষ্ঠতার ভিডিয়ো ভাইরালের  হুমকি, আত্মহত্যার চেষ্টা তরুণীর
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আড়াই বছরের প্রেমের সম্পর্ক। তার জেরেই ঘনিষ্ঠ মুহূর্তকে ভিডিয়োবন্দি করেছিল যুবক। তারপর তা ভাইরালের ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ ও জোর করে গর্ভপাতের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। একইসঙ্গে, ভয় দেখিয়ে তরুণীর দু’লক্ষ টাকা আত্মসাৎ করে সে। লজ্জায় আত্মহত্যার চেষ্টা করে হরিদেবপুরের তরুণী। তাঁকে উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে আসে পুলিশ। অভিযুক্ত মনোজ গায়েনের বিরুদ্ধে বেহালা থানায় অভিযোগ করেছেন নির্যাতিতা। ২০২৪ সালে বেহালার বীরেন রায় রোডের বাসিন্দা মনোজের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। অভিযোগ, সহবাসের ফলে চলতি বছরের প্রথম দিকে গর্ভবতী হয়ে পড়লে মনোজ খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে গর্ভপাত করায়। এরপর মানসিকভাবে ভেঙে পড়েন তরুণী। তিনি আত্মহত্যার চেষ্টা করেন। অভিযুক্ত পলাতক। তার খোঁজ করছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ