Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্নীতিমুক্ত সমাজ গড়া, মানুষের জন্য কাজ করার ইচ্ছা কৃতীদের

নিজেদের ভবিষ্যৎ গড়তে কি নিয়ে পড়াশোনা করতে চায় সে সিদ্ধান্ত স্থির করে ফেলেছেন উচ্চ মাধ্যমিকের কৃতীরা। কেউ চান ইঞ্জিনিয়ার হতে, কেউ চান আইএএস হতে।

দুর্নীতিমুক্ত সমাজ গড়া, মানুষের জন্য কাজ করার ইচ্ছা কৃতীদের
  • ১৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নিজেদের ভবিষ্যৎ গড়তে কি নিয়ে পড়াশোনা করতে চায় সে সিদ্ধান্ত স্থির করে ফেলেছেন উচ্চ মাধ্যমিকের কৃতীরা। কেউ চান ইঞ্জিনিয়ার হতে, কেউ চান আইএএস হতে। সমাজ সংস্কার, দুর্নীতিমুক্ত সমাজ গড়তেও এগিয়ে আসতে চান অনেকে। আবার দেশে থেকে মানুষের জন্য কাজ করার ইচ্ছাপ্রকাশও করেছেন এক কৃতী। পাশাপাশি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃতীদের অনেকে নিটের প্রশ্ন ফাঁসের ঘটনার তীব্র নিন্দা করেছেন।

Advertisement

মিশন থেকে দ্বিতীয় স্থান পাওয়া ঐতিহ্য পাছাল মাধ্যমিকে স্থান অর্জন করতে না পেরে মনোকষ্টে ভুগছিলেন। সেই দুঃখ কাটিয়ে উচ্চ মাধ্যমিকে সেরাদের তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন। ভবিষ্যতে বি টেক করতে চান। তারপর আইএএস হওয়ার জন্য পড়াশোনা করবেন। এই মেধাবী ছাত্র জানান, চারদিকে যেভাবে দুর্নীতি হচ্ছে সেসব বন্ধ করতে চান তিনি। সমাজ সংস্কার করতে উদ্যোগী হবেন। যুগ্মভাবে দ্বিতীয় ঋতব্রত নাথ মাধ্যমিকে সপ্তম হয়েছিলেন। উচ্চ মাধ্যমিকে আট ঘণ্টা পড়াশোনা করে সাফল্য পেয়েছেন বলে জানালেন। তিনি ইঞ্জিনিয়ার হতে চান। দেশের বাইরে চলে যাওয়ার ইচ্ছা নেই।  দেশের মধ্যে থেকেই কাজ করতে ইচ্ছুক। তাঁর বক্তব্য, ‘এমন কিছু করব যা দেশ ও দশের কাজে আসবে।’ নতুন সরকারের কাছে ঋতব্রতের আবেদন, সোনার বাংলা হিসেবে গড়ে তোলা হোক এই রাজ্য। 
ইঞ্জিনিয়ার হতে চান চতুর্থ স্থানাধিকারী অর্কদ্যুতি ধর। উচ্চ মাধ্যমিকে ভালো ফল করবেন বলে আশা ছিল। এর পাশাপাশি জয়নগরের মজিলপুর জে এম ট্রেনিং স্কুলের অরিত্র প্রামাণিক দশম স্থান অর্জন করেছেন। তিনি ইঞ্জিনিয়ার হতে চান বলে জানান। উচ্চ মাধ্যমিকের কৃতীরা নতুন সরকারের কাছে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজার আবেদন জানান।

Advertisement
সম্পর্কিত সংবাদ