Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

ঠাকুরপুকুরে শুরু ফুটবল স্কুল

ঠাকুরপুকুরে শুরু ফুটবল স্কুল
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাক্তন ফুটবলার জয়ন্ত সেনের উদ্যোগে ঠাকুরপুকুর ক্লাব মাঠে রবিবার বয়সভিত্তিক ফুটবল স্কুলের যাত্রা শুরু হবে। ৫ থেকে ১৭ বছরের খুদেদের নিয়েই আপাতত সপ্তাহে তিনদিন চলবে এই প্রশিক্ষণ শিবির। এখানকার প্রতিটি কোচ এএফসি লাইসেন্স প্রাপ্ত। এছাড়া বিশেষ পরামর্শদাতা হিসেবে থাকছেন সুব্রত পাল, শংকরলাল চক্রবর্তী, ষষ্ঠী দুলে ও তপন দাস।
Advertisement
সম্পর্কিত সংবাদ