Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার সেরা বিধায়ককে পুরস্কার দেবে বিধানসভা

পশ্চিমবঙ্গ বিধানসভার অন্দরে এবার বিধায়কদের পারফর্ম‌্যান্সের চুলচেরা মূল্যায়ন হবে। কাজের ভিত্তিতে বিশেষ সম্মান জানানো হবে বাংলার জনপ্রতিনিধিদের।

এবার সেরা বিধায়ককে পুরস্কার দেবে বিধানসভা
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভার অন্দরে এবার বিধায়কদের পারফর্ম‌্যান্সের চুলচেরা মূল্যায়ন হবে। কাজের ভিত্তিতে বিশেষ সম্মান জানানো হবে বাংলার জনপ্রতিনিধিদের। বৃহস্পতিবার বিধায়কদের জন্য এই প্রথম বিশেষ পুরস্কার প্রদানের কথা ঘোষণা করেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। প্রতিবছর এই পুরস্কার দেওয়া হবে। বিধানসভায় হাজিরা, অধিবেশনে সক্রিয় অংশগ্রহণ, বক্তব্য পেশসহ একাধিক ইস্যু মাথায় রেখে পশ্চিমবঙ্গের ২৯৪ জন জনপ্রতিনিধিদের কর্মকাণ্ড বিচার করা হবে। জানা গিয়েছে, একটি নিরপেক্ষ সংস্থাকে দিয়ে বিধানসভায় এমএলএদের ভূমিকা যাচাই করা হবে। প্রসঙ্গত, জনসংঘ থেকে বিজেপি—গেরুয়া শিবির প্রায় সাড়ে সাতদশক পর পশ্চিমবঙ্গে প্রথম সরকার গঠন করেছে। সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে অভূতপূর্ব জনসমর্থন পেয়েছে পদ্মপার্টি। সেই সূত্রে এই বিধানসভায় ১৮১ জন বিধায়ক রয়েছেন, যাঁরা প্রথমবার জিতে আইনসভার সদস্য হয়েছেন। তাঁদের মধ্যে ৩৭ জন মহিলা। স্বভাবতই এই বিপুল সংখ্যক নতুন জনপ্রতিনিধির সামনে নিজেদের প্রমাণ করার সুযোগ করে দিলেন বিধানসভার অধ্যক্ষ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ