Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

গুলিবিদ্ধ, গুরুতর জখম লস্করের সহ-প্রতিষ্ঠাতা

অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে জখম শীর্ষ লস্কর জঙ্গি আমির হামজা। বৃহস্পতিবার আমিরকে লাহোরের একটি নিউজ চ্যানেলের বাইরে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

গুলিবিদ্ধ, গুরুতর জখম লস্করের সহ-প্রতিষ্ঠাতা
  • ১৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে জখম শীর্ষ লস্কর জঙ্গি আমির হামজা। বৃহস্পতিবার আমিরকে লাহোরের একটি নিউজ চ্যানেলের বাইরে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর তাকে একটি হাসপাতালে ভরতি করা হয়। সেখানে গুরুতর জখম অবস্থায় আমিরের চিকিৎসা চলছে। এনিয়ে এক বছরের মধ্যে দ্বিতীয়বার আক্রান্ত হল আমির। গত বছর মে মাসে লাহোরে বাড়ির বাইরে তাকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বেরনোর পর তার নিরাপত্তা বাড়িয়ে দেয় পাকিস্তানি কর্তৃপক্ষ। তার মধ্যেই দ্বিতীয়বার হামলার শিকার হল এই শীর্ষ লস্কর জঙ্গি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন স্থানীয় টিভি চ্যানেলে অনুষ্ঠানের পর বাড়ি ফিরছিল আমির। তার সঙ্গে ছিল বিচারক নাজির আহমেদ গাজি। পিন্ডি বাসস্ট্যান্ডের কাছে মোটর সাইকেল থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। এর পরেই তারা পালিয়ে যায়।

Advertisement

১৯৫৯ সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালায় আমিরের জন্ম। আফগান জিহাদে অংশ নিয়ে সকলের নজরে পড়ে আমির। হাফিজ সইদকে সঙ্গে নিয়ে আটের দশকে লস্কর-ই-তোইবা গঠন করে সে। এরপর শুরু হয় ভারতের বিরুদ্ধে নানা নাশকতামূলক কাজ। ২০০৫ সালে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সেসে (আইআইএসসি) হামলার পিছনে ছিল আমিরের হাত।

সম্পর্কিত সংবাদ