Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার পরেশ পালকে ছোড়া হল জুতো-ডিম

কলকাতার আদালতে পরেশ পালকে লক্ষ্য করে জুতো ও ডিম ছুঁড়ে বিক্ষোভ। বিজেপি কর্মী হত্যা মামলায় এদিনের ঘটনা সবার নজরে। বিস্তারিত পড়ুন।

এবার পরেশ পালকে ছোড়া হল জুতো-ডিম
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খুনের মামলায় শুনানির শেষে গাড়িতে ওঠার মুখে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পালকে লক্ষ্য করে মঙ্গলবার ছোড়া হল জুতো, ডিম, বোতল, গোবর। তাঁকে দেখে ‘চোর’ ‘চোর’ বলে চিৎকার করতে থাকে এক দল মানুষ। বিক্ষোভকারীদের ছোড়া একপাটি জুতো এসে পড়ে প্রাক্তন বিধায়কের গাড়ির ভিতর। বেগতিক বুঝে দ্রুত গাড়ির গতি বাড়িয়ে কোর্ট চত্বর ছেড়ে বেরিয়ে যায়। কোর্ট চত্বরে জমা হওয়া কিছু মানুষ গাড়ির পিছন পিছন ধাওয়া করে ফের ‘চোর’ ‘চোর’ ও অশ্রাব্য গালিগালাজ করতে করতে দৌঁড়াতে থাকে। নারকেলডাঙায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় এদিন কলকাতার বিচারভবনে পরেশ পালদের হাজিরার দিন ধার্য ছিল। কিন্তু অভিযুক্ত তৃণমূল নেতা স্বপন সমাদ্দার ছাড়া বাকি সকল অভিযুক্তই হাজির ছিলেন। অভিযুক্ত স্বপন একটি খুনের চেষ্টার মামলায় বর্তমানে জেল হেপাজতে আছে। এদিন বিচারভবনের বিশেষ আদালতের বিচারক বিজেপি কর্মী হত্যা মামলায় স্বপনকে ‘প্রোডাকশন ওয়ারেন্টে’ আগামী ১ জুলাই জেল থেকে কোর্টে হাজির করার নির্দেশ দেন। ওইদিন এই মামলায় আদালত চার্জ গঠনের শুনানির দিন ধার্য করে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ