Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাষ্ট্রপতি শাসন জারি হলে এভাবে আধিকারিকদের বদলি করা হয়! হাইকোর্টে জোর সওয়াল কল্যাণের

রাষ্ট্রপতি শাসন জারি হলে এভাবে রাতারাতি আধিকারিকদের বদলি করা হয়। কলকাতা হাইকোর্টে এই মর্মে সওয়াল করলেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

রাষ্ট্রপতি শাসন জারি হলে এভাবে আধিকারিকদের বদলি করা হয়! হাইকোর্টে জোর সওয়াল কল্যাণের
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাষ্ট্রপতি শাসন জারি হলে এভাবে রাতারাতি আধিকারিকদের বদলি করা হয়। কলকাতা হাইকোর্টে এই মর্মে সওয়াল করলেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

রাজ্যে ভোট ঘোষণার পর থেকে একের পর এক আমলা এবং পুলিশকর্তাকে বদলি করেছে কমিশন। তা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অর্ককুমার নাগ। সোমবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। মামলাকারীর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী কল্যাণ। এভাবে আধিকারিক অপসারণে কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে প্রশ্ন তোলেন কমিশনের এক্তিয়ার নিয়েও। তিনি বলেন, ‘রাতারাতি আধিকারিকদের অপসারণ করা হয়েছে। মুখ্যসচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। শুধুমাত্র সরিয়ে দিয়েছে। রাষ্ট্রপতি শাসন জারি হলে এভাবে বদলি করা যায়।’ মামলায় রাজ্যের হয়ে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘কমিশনকে কী এমন সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে যে নির্বাচনের কাজে যুক্ত নন, এমন আধিকারিকদেরও অপসারণ করতে পারবে?’ যদিও কমিশনের বক্তব্য, ‘নির্বাচন কমিশনের ব্যাপক ক্ষমতা রয়েছে, এটা বলছি না। কোনো সাংবিধানিক সংস্থার প্রচুর ক্ষমতা থাকে, এমনও নয়। তবে কোনো কিছু পরিচালনার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষমতা রয়েছে।’ আগামী বুধবার ফের এই মামলার শুনানি।

সম্পর্কিত সংবাদ