Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

হাসপাতালে ডাক্তার সেজে রোগীর গয়না নিয়ে চম্পট চোরের

নিরাপত্তাকে ফাঁকি দিয়েই অভিনব কায়দায় চুরি হায়দরাবাদের একটি নামী বেসরকারি হাসপাতালে। চিকিত্সকের ছদ্মবেশে হাসপাতালে ঢুকে রোগীর সোনার গয়না চুরির করে পালাল এক মহিলা

হাসপাতালে ডাক্তার সেজে রোগীর গয়না নিয়ে চম্পট চোরের
  • ১৩ মার্চ, ২০২৬ ১১:০৩
Prefer us on Google

হায়দরাবাদ, ১৩ মার্চ: নিরাপত্তাকে ফাঁকি দিয়েই অভিনব কায়দায় চুরি হায়দরাবাদের একটি নামী বেসরকারি হাসপাতালে। চিকিত্সকের ছদ্মবেশে হাসপাতালে ঢুকে রোগীর সোনার গয়না চুরির করে পালাল এক মহিলা। সমস্ত ঘটনাটি ধরা পড়ে হাসপাতালের সিসি ক্যামেরায়। 

Advertisement

সিসি ক্যামেরায় বন্দি হওয়া ভিডিওতে দেখা যায়, চিকিত্সকের ড্রেস পরিহিতা ওই মহিলা প্রথমে হাসপাতালে প্রবেশ করেন। বিনা দ্বিধায় ঘুরে বেড়াচ্ছেন হাসপাতালের মুখ্য চত্বরে। মুখে মাস্ক এবং মাথা কাপড়ে ঢাকা। আর এই ছদ্মবেশের কারণেই নিরাপত্তারক্ষীরাও এক মুহুর্তের জন্যও ধরতে পারেননি এই ভুয়ো ডাক্তারকে। পুলিশ জানান, হাসপাতালে ঢোকার পর ওই মহিলা নির্ভয়ে করিডোরে ঘোরাফেরা করছিলেন, প্রথমে তিনি একটি নার্সিং রুমে ঢুকে কিছু ইনজেকশন ও চিকিৎসা সংক্রান্ত সামগ্রী তুলে নেন এবং একটি রোগীর কক্ষে প্রবেশ করেন। সেখানেই এক রোগীর চিকিত্সা করার অজুহাতে তাঁর সোনার গয়না হাতিয়ে নেন। ঘটনার পর তিনি ফের সবার সামনেই  ছদ্মবেশে হাসপাতাল চত্বর ছেড়ে চলে যায়। 

শহরের নামী হাসপাতালে ঘটে যাওয়া এধরণের ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত মহিলার খোঁজে তল্লাশি চালাচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ