Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বাস কেলেঙ্কারির তদন্ত হবে, বিধানসভায় বললেন অর্জুন

গত ছ’বছরে অনেকগুলি বাস কিনেছে রাজ্য সরকার। কিন্তু সেই সব বাস নিয়ে নানা কেলেঙ্কারির তথ্য সামনে এসেছে।

বাস কেলেঙ্কারির তদন্ত হবে, বিধানসভায় বললেন অর্জুন
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত ছ’বছরে অনেকগুলি বাস কিনেছে রাজ্য সরকার। কিন্তু সেই সব বাস নিয়ে নানা কেলেঙ্কারির তথ্য সামনে এসেছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত হবে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। সোমবার বিধানসভায় পরিবহণ দপ্তরের বাজেট পেশ করেন তিনি। বাজেটের উপর আলোচনা চলাকালীন সরকারি বাস সংক্রান্ত একাধিক তথ্য দেন মন্ত্রী। বিধায়ক রীতেশ তিওয়ারি বলেন, একাধিক বাস রুট বন্ধ হয়ে গিয়েছে। সেগুলিকে ফের চালুর উদ্যোগ সরকার নিলে বৃহত্তর অংশের সুবিধা হবে। এরপরই মন্ত্রী বলেন, বিভিন্ন জায়গায় বাস রুট চালু করতে আমরাও চাই। সে ব্যাপারে পদক্ষেপ করা হচ্ছে। তবে কিছু সমস্যা আমাদের সামনে এসেছে। সরকারি বাসের ক্ষেত্রে চালকের সংখ্যা খুব কম। তার উপর আগের সরকারের আমলে ৬০০-৭০০ বাস কিনে ফেলে রাখা হয়েছে। মন্ত্রী উল্লেখ করেন, এখনও পর্যন্ত ৫২.৯ শতাংশ মহিলা যাত্রীকে সরকারি বাসে ফ্রি-টিকিটের ব্যবস্থা করা হয়েছে। তাতে সরকারের খরচ হয়েছে ১ কোটি ৩৪ লক্ষ টাকা। পাশাপাশি মন্ত্রীর ঘোষণা, সিন্ডিকেট রাজ বন্ধ করব। কলকাতার মানুষ ট্রাম চড়ারও সুযোগ পাবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ