Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

রান্নার গ্যাসের জোগানে সমস্যা ছিল, মানল কেন্দ্র

রান্নার গ্যাসের জোগানে সমস্যা স্বীকার করল কেন্দ্র। ২০২৫ সালে ১৭.৭৭ কোটি সিলিন্ডার সরবরাহের পর কমেছে। বিস্তারিত পড়ুন।

রান্নার গ্যাসের জোগানে সমস্যা ছিল, মানল কেন্দ্র
  • ২৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জোগান সমস্যা নেই। পারদর্শিতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়ে দিয়েছে বলে প্রচার করেছে মোদি সরকার। কিন্তু বাস্তবে পশ্চিম-এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে যে রান্নার গ্যাসের জোগান নিয়ে হিমশিম খেয়েছে, তা সংসদে সরকারের জবাব থেকেই স্পষ্ট। গত এক বছরে এলপিজি সিলিন্ডারের সংখ্যা নিয়ে প্রশ্ন রেখেছিলেন সাংসদ মালা রায়। তারই লিখিত জবাবে পেট্রোলিয়াম রাষ্ট্রমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, ২০২৫ সালের জানুয়ারি মাসে সরবরাহ করা হয়েছিল ১৭.৭৭ কোটি সিলিন্ডার। আর বাণিজ্যিক সিলিন্ডার দেওয়া হয়েছিল ১.২৬ কোটি। কিন্তু ২০২৬ সালের ফেব্রুয়ারি- মার্চ থেকে তা কমতে কমতে গত জুন মাসে দেওয়া হয়েছে যথাক্রমে ১৩.৯২ এবং ০.৯৪ কোটি এলপিজি সিলিন্ডার। দীপক অধিকারী (দেব)র এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আগামী ২০৩২ সালের মধ্যে ১ কোটি ৪৬ লক্ষ ৮ হাজার ৮৯৯টি বাড়িতে পাইপ লাইনের গ্যাস পিএনজি রান্নার জন্য দেওয়ার টার্গেট নিয়েছে সরকার। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ