Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

দৌড় অনেক বাকি, বললেন মরক্কোর কোচ

কানাডার বিরুদ্ধে ম্যাচের শেষ বাঁশি বাজতে ঘাম দিয়ে জ্বর ছাড়ে মরক্কো কোচ মহম্মদ ওয়াহাবির। তবে সেই স্বস্তি ক্ষণিকের।

দৌড় অনেক বাকি, বললেন মরক্কোর কোচ
  • ৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হিউস্টন: কানাডার বিরুদ্ধে ম্যাচের শেষ বাঁশি বাজতে ঘাম দিয়ে জ্বর ছাড়ে মরক্কো কোচ মহম্মদ ওয়াহাবির। তবে সেই স্বস্তি ক্ষণিকের। কারণ পরের ম্যাচেই শেষ আটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। ২০২২ বিশ্বকাপে সেমি-ফাইনালে কিলিয়ান এমবাপেদের কাছে হেরে বিদায় নিয়েছিল মরক্কো। শনিবার অন্যতম আয়োজক কানাডার বিরুদ্ধে প্রথমার্ধে যে ফুটবল খেলেছেন হাকিমিরা, তাতে চিন্তা হওয়াই স্বাভাবিক। বিরতির আগে গোলের দরজা খোলা তো দূর-অস্ত, ভালো কোনো আক্রমণও গড়ে তুলতে পারেনি মরক্কো। তবে দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ কোচ রণকৌশল বদলাতেই আসে সাফল্য। এই পর্বে আজ্জেদিন উনাহিকে পিভটের ভূমিকায় এনে মাস্টার স্ট্রোক দেন তিনি। ম্যাচ শেষে সেই কথাই বলছিলেন কোচ ওয়াহাবি। তাঁর মন্তব্য, ‘রণকৌশল বদলে সাফল্য এসেছে। এই ম্যাচ থেকে পাওয়া শিক্ষা ফ্রান্সের বিরুদ্ধে কাজে লাগাতে হবে। জানি, ফ্রান্স যথেষ্ট শক্তিশালী দল। তবে আমরাও এখনই থামার কথা কল্পনাই করছি না। দৌড় অনেক বাকি।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ