Bartaman Logo
৯ জুন, ২০২৬

দেশে গ্যাস-তেলের কোনও সমস্যা নেই, সরবরাহও স্বাভাবিক, লোকসভায় দাবি পেট্রোলিয়াম মন্ত্রীর

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে জ্বালানি সঙ্কটের আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই রান্নার গ্যাসের দাম বেড়েছে। সিলিন্ডার পেতেও সমস্যা হচ্ছে গ্রাহকদের। খুব শীঘ্রই জ্বালানি তেলের দামও বাড়তে বলে মনে করছেন অনেকেই।

দেশে গ্যাস-তেলের কোনও সমস্যা নেই, সরবরাহও স্বাভাবিক, লোকসভায় দাবি পেট্রোলিয়াম মন্ত্রীর
  • ১২ মার্চ, ২০২৬ ১৮:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১২ মার্চ: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে জ্বালানি সঙ্কটের আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই রান্নার গ্যাসের দাম বেড়েছে। সিলিন্ডার পেতেও সমস্যা হচ্ছে গ্রাহকদের। খুব শীঘ্রই জ্বালানি তেলের দামও বাড়তে বলে মনে করছেন অনেকেই। এই অবস্থায় আজ, বৃহস্পতিবার সংসদে পেট্রোপণ্যের সঙ্কট ইস্যুতে বক্তব্য পেশ করলেন দেশের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। বলেন, জ্বালানি নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। দেশে গ্যাস, পেট্রোল, ডিজেল এবং কেরোসিনের কোনও ঘাটতি নেই। সরবরাহও স্বাভাবিক রয়েছে। সিএনজি-ও ১০০ শতাংশ সরবরাহ করা হচ্ছে। এমনকী গত পাঁচ দিনে এলপিজির উৎপাদনও বেড়েছে।

Advertisement

তৈল শোধনাগারগুলির সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করা হচ্ছে। অনেক ক্ষেত্রে যা ১০০ শতাংশেরও বেশি। অপরিশোধিত তেলের আমদানি প্রায় ৭০ শতাংশে পৌঁছেছে। যা আগে ছিল ৫৫ শতাংশ। এছাড়াও অপরিশোধিত তেল আমদানিতে অনেক দেশের সঙ্গে চুক্তি করা হচ্ছে। ফলে যুদ্ধের জেরে গোটা বিশ্বে জ্বালানি সঙ্কট দেখা দিলেও। তার আঁচ কিন্তু ভারতে পড়েনি। তবে গ্যাসের সঙ্কটের জন্য কালোবাজারিকেই দুষেছেন পেট্রোলিয়াম মন্ত্রী। অন্যদিকে আজ, তাঁর বক্তব্যের সময় এপস্টাইন এপস্টাইন বলে শোরগোল করেন বিরোধীরা। দেন স্লোগানও। প্রতীকী গ্যাস সিলিন্ডার নিয়ে বিক্ষোভও দেখান বিরোধী সাংসদরা। কয়েকজন সাংসদকে থালা বাজাতেও দেখা যায়।

সম্পর্কিত সংবাদ