Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নিম্ন আদালতে নেই পর্যাপ্ত সরকারি কৌঁসুলি, সমস্যায় বিচারপ্রার্থীরা

রাজ্যের বিভিন্ন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (জেএম) কোর্টে পর্যাপ্ত সংখ্যক সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) না থাকার ফলে মামলার বিচার বিলম্বিত হচ্ছে।

নিম্ন আদালতে নেই পর্যাপ্ত সরকারি  কৌঁসুলি, সমস্যায় বিচারপ্রার্থীরা
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বিভিন্ন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (জেএম) কোর্টে পর্যাপ্ত সংখ্যক সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) না থাকার ফলে মামলার বিচার বিলম্বিত হচ্ছে। এতে বিচারপ্রার্থীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ। পূর্বতন সরকারের আমলে এনিয়ে প্রবল হইচই হয়েছিল। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। অভিযোগ উঠেছে, বিভিন্ন নিম্ন আদালতে (বিচার বিভাগীয় ম্যাজিস্টেট কোর্ট) সহকারী সরকারি কৌঁসুলির কিছু  পদ খালি পড়ে রয়েছে। কিন্তু সেই শূন্যপদে সেখানে নতুন করে নিয়োগ হয়নি। আদালত সূত্রের খবর, বিভিন্ন মহকুমা আদালতে অন্তত তিন থেকে চারজন সহকারী সরকারি কৌঁসুলি থাকার কথা। আর কোর্টের সংখ্যা বেশি থাকলে সেখানে আরও বেশি সংখ্যক সরকারি কৌঁসুলি থাকাটাই দস্তুর। কিন্তু কোথাও কোথাও সেই সংখ্যাটা তলানিতে গিয়ে ঠেকেছে বলে অভিযোগ। এর পাশাপাশি কোথাও কোথাও সহকারী সরকারি কৌঁসুলি অবসর নেওয়ার পর সেখানে ঠিক মতো সরকারি কৌঁসুলি নিয়োগ না থাকার কারণে সমস্যাটা বাড়ছে। তবে বিভিন্ন কোর্টের আইনজীবী থেকে বিচারপ্রার্থীদের একাংশের বক্তব্য, অবিলম্বে রাজ্যের নানা আদালতে শূন্যপদে সহকারি সরকারি আইনজীবী নিয়োগ করা হোক। তাতে মামলায় যেমন গতি আসবে, অন্যদিকে, মামলার দ্রুত নিষ্পত্তির সঙ্গে উপকৃত হবেন বিচারপ্রাথীরাও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ