Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

মাথাভাঙা শহরে দুটি বাড়িতে চুরির ঘটনায় শোরগোল

মাথাভাঙা শহরে দুটি বাড়িতে চুরির ঘটনায় শোরগোল
  • ১২ মার্চ, ২০২৫ ০৮:০৩
Prefer us on Google

কোচবিহারের মাথাভাঙা শহরে ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের দুটি বাড়িতে চুরির ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বাজারে গিয়েছিল পরিবারের লোকজন। তালাবন্ধ দুটি বাড়িতে জানলার গ্রিল খুলে চোরেরা ভিতরে ঢুকে সোনাসহ নগদ টাকা নিয়ে চম্পট দেয়। স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরে চুরি বন্ধ ছিল শহরে। আবার চোরেদের দৌরাত্ম্য শুরু হওয়ায় আতঙ্কিত বাসিন্দারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ