Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পাইপ থেকেই চুরি, পর্যাপ্ত জল পাচ্ছে না বজবজবাসী

মহেশতলার আকড়া ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে বজবজ পুরসভাকে রোজ দেওয়ার কথা সাত মিলিয়ন গ্যালন জল। কিন্তু সেখানে বজবজ জল পাচ্ছে ৪.৫০ মিলিয়ন গ্যালন।

পাইপ থেকেই চুরি, পর্যাপ্ত জল পাচ্ছে না বজবজবাসী
  • ১৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিমল বন্দ্যোপাধ্যায়, বজবজ: মহেশতলার আকড়া ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে বজবজ পুরসভাকে রোজ দেওয়ার কথা সাত মিলিয়ন গ্যালন জল। কিন্তু সেখানে বজবজ জল পাচ্ছে ৪.৫০ মিলিয়ন গ্যালন। এর ফলে বজবজ পুরসভার কুড়িটি ওয়ার্ডে পানীয় জলের চাহিদা পূরণ হচ্ছে না। আকড়া ট্রিটমেন্ট প্ল্যান্ট কেএমডিএ নিয়ন্ত্রণ করে। এই প্ল্যান্ট থেকে মহেশতলা পুরসভাকে প্রতিদিন ৩১ মিলিয়ন গ্যালন, বজবজকে সাত মিলিয়ন গ্যালন এবং পুজালিকে দুই মিলিয়ন গ্যালন জল সরবরাহ করার কথা। কেএমডিএ অবশ্য জানিয়েছে, বজবজ সহ তিনটি পুরসভার জন্য যতটা জল বরাদ্দ, তাই দেওয়া হচ্ছে। তার রেকর্ডও রাখা হয়।

Advertisement

তাহলে বজবজ পুরসভা জল পাচ্ছে না কেন? এই প্রশ্ন তুলেছেন বজবজের নাগরিকরা। এ নিয়ে বিজেপির পক্ষ থেকেও পুরমন্ত্রীর কাছেও অভিযোগ করা হয়েছে। কয়েকদিন আগে আলিপুরে মহকুমা শাসকের ডাকা বৈঠকে এই প্রসঙ্গ ওঠে। উল্লেখ্য, বজবজ রোজ কতটা জল পাচ্ছে, তার হিসাব কষতে বজবজের শামপুরে ফ্লো মিটার বসানো আছে। তাতেই দেখা যাচ্ছে সাত মিলিয়ন গ্যালনের জায়গায় ৪.৫০ মিলিয়ন গ্যালন জল আসছে। কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে খোঁজ করার পর তারা জানতে পেরেছে, মহেশতলার ছোট মোল্লার গেট সহ তিনটি জায়গায় ভালভ-এর চাবি ঘুরিয়ে জল চুরি হচ্ছে। তার জেরেই বজবজ 
আড়াই মিলিয়ন গ্যালন জল কম পাচ্ছে। এদিকে, চুরি আটকানোর জন্য কড়া পদক্ষেপও করতে পারছে না কর্তৃপক্ষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ