Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

লেকটাউনের ফ্ল্যাটে চুরি, শোরগোল

লেকটাউনের দক্ষিণদাঁড়ি এলাকায় একটি ফ্ল্যাটে চুরির অভিযোগ উঠল। বৃহস্পতিবার বাড়ি মালিক পরিচারিকার বিরুদ্ধে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন।

লেকটাউনের ফ্ল্যাটে চুরি, শোরগোল
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: লেকটাউনের দক্ষিণদাঁড়ি এলাকায় একটি ফ্ল্যাটে চুরির অভিযোগ উঠল। বৃহস্পতিবার বাড়ি মালিক পরিচারিকার বিরুদ্ধে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, গত ডিসেম্বরে তাঁদের বাড়ির আলমারি থেকে ৫ লক্ষ টাকা নগদ চুরি হয়েছিল। কীভাবে হল প্রথমে তাঁরা বুঝতে পারেননি। পরে টের পান, পরিচারিকা জানে আলমারির চাবি কোথায় থাকে। গত ৩১ আগস্ট বাড়ি থেকে আরও কিছু জিনিসপত্র চুরি যায়। তখন পরিচারিকারকে পাকড়াও করা হয়। অভিযোগে দাবি করা হয়েছে, তখন সে চুরির কথা স্বীকারও করে। ৫ লক্ষ টাকা তাকে ফেরত দিতে বলা হয়। কিন্তু, ওইদিন থেকে সে আর কাজে আসছে না। পুলিশ জানিয়েছে, মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ