Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

যাত্রা প্রতিযোগিতা

সম্প্রতি সারা বাংলা ভ্রাম্যমাণ যাত্রা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ‘যাত্রায় লোকশিক্ষা হয়’ সংস্থার পক্ষ থেকে। যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখাই এই সংস্থার লক্ষ্য।

যাত্রা প্রতিযোগিতা
  • ২৫ জুলাই, ২০২৫ ১৮:০৭
Prefer us on Google

• সম্প্রতি সারা বাংলা ভ্রাম্যমাণ যাত্রা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ‘যাত্রায় লোকশিক্ষা হয়’ সংস্থার পক্ষ থেকে। যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখাই এই সংস্থার লক্ষ্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মোট ১২টি যাত্রাদল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণের জন্য মিলন মেলা ২০২৫ আয়োজন করা হয়েছিল। অভিনেত্রী লতা দেশাই, পাপিয়া অধিকারী, অনীক বন্দ্যোপাধ্যায়, মৌসুমী চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। কলকাতার নলিনী গুহ সভাঘরে সম্প্রতি এই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সংস্থার সভাপতি আনন্দ বন্দ্যোপাধ্যায়, সম্পাদক সোমনাথ প্রামাণিক ও প্রধান উপদেষ্টা রুমা দাশগুপ্ত জানান, ‘যাত্রা সূর্য’, ‘যাত্রা গৌরব’, ‘প্রণাম তোমায় নারী’ শীর্ষক একাধিক পুরস্কার দেওয়া হয়েছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ