Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিপিএমের কনিষ্ঠতম প্রার্থীর চারচাকা গাড়ি, এসইউসিআই নেত্রী মাত্র ৭০০ টাকার মালিক

এবারের বিধানসভা নির্বাচনে গত কয়েকবারের মতো এক ঝাঁক তরুণ মুখকে প্রার্থী করেছে বামেরা। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের পুরুলিয়া জেলার সম্পাদক সায়ন্তন ঘোষ এবছর দলের কনিষ্ঠতম প্রার্থী।

সিপিএমের কনিষ্ঠতম প্রার্থীর চারচাকা গাড়ি, এসইউসিআই নেত্রী মাত্র ৭০০ টাকার মালিক
  • ৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবারের বিধানসভা নির্বাচনে গত কয়েকবারের মতো এক ঝাঁক তরুণ মুখকে প্রার্থী করেছে বামেরা। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের পুরুলিয়া জেলার সম্পাদক সায়ন্তন ঘোষ এবছর দলের কনিষ্ঠতম প্রার্থী। তাঁর বয়স ২৬ বছর। এর পাশাপাশি কোচবিহার উত্তর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রণয় কার্যী। তাঁরা মনোনয়ন জমা করেছেন। কনিষ্ঠতম প্রার্থী বয়সে কনিষ্ঠ হলেও তাঁর আছে একটি বাইক ও চারচাকা গাড়ি। আর প্রণয়ের হাতে সাকুল্যে রয়েছে ২৫ হাজার টাকা। এছাড়া এসইউসির ছাত্র সংগঠন ডিএসও’র নেত্রী সুশ্রিতা সোরেন মেদিনীপুর থেকে প্রার্থী হয়েছেন। সুশ্রিতার হাতে আছে মাত্র ৭০০ টাকা। নির্বাচনের হলফনামায় সায়ন্তন জানিয়েছেন, তাঁর হাতে আছে ৫ হাজার টাকা। দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে রয়েছে সাড়ে তিন লক্ষ টাকারও বেশি। পাশাপাশি এক লাখের মোটরবাইক ও দেড় লক্ষ টাকা দামের গাড়ি রয়েছে। আয়ের দিক থেকে তিনি বাবার উপর নির্ভরশীল। জানিয়েছেন, তিনি এখনও ছাত্র। এলএলবি পাশ করেছেন বলে দাখিল করেছেন। ছাত্রাবস্থায় বাইকও চারচাকা? সায়ন্তন বলেন, ‘আমার মা স্কুল শিক্ষিকা। বাবার ছোটো ব্যবসা আছে। আমি একবছর হাইকোর্টে ইন্টার্নশিপ করেছি। সেই টাকা জমিয়ে আর বাড়ির সহায়তায় বাইক কিনেছি। আর গাড়িটি পরিবারের ব্যবহারের জন্য। ওটাও সেকেন্ড হ্যান্ড। পরিবারের লোকেরাই কিনেছেন।’ এসএফআইয়ের রাজ্যস্তরের এক নেতা বলেন, ‘জেলায় রাজনীতি করতে হলে বাইকের প্রয়োজন। না হলে কাজ করবে কী করে? ওখানে সকলেরই বাইক থাকে।’ এদিকে কোচবিহার উত্তরের সিপিএম প্রার্থী ও এসএফআইয়ের রাজ্য সম্পাদক ৩১ বছরের প্রণয়ের হাতে আছে ২০ হাজার টাকা। আর ব্যাঙ্কে ৫ হাজার টাকা। তাঁর হলফনামা তাই জানায়। তিনি পার্টির সর্বক্ষণের কর্মী। বাম দল এসইউসিআই’য়ের মেদিনীপুরের প্রার্থী সুশ্রিতা সোরেন। অভিযোগ, কয়েক মাস আগে পুলিশের অত্যাচারের শিকার হন তিনি। ৩০ বছরের উচ্চশিক্ষিত এই প্রার্থীর সম্পত্তি বলতে কিছুই নেই। এমএ, বিএড করার পর নেট, সেট সব উত্তীর্ণ। জানা গিয়েছে, তাঁর ব্যাঙ্কে আছে ৫০০ আর হাতে আছে নগদ ২০০ টাকা মাত্র।  এসইউসিআই নেত্রী সুশ্রিতা সোরেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ