পঞ্চাশে পা দিলেন অভিনেতা মহেশ বাবু। রবিবার প্রকাশ্যে এল তাঁর আসন্ন ছবি ‘বারাণসী’র ফার্স্টলুক। এস এস রাজামৌলি পরিচালিত এই ছবিতে রুদ্র চরিত্রে দেখা যাবে তাঁকে। অভিনেতার লুক প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে তাঁর সহ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও শুভেচ্ছা জানিয়েছেন নায়ককে।



