যানবাহন আটকে তরুণ প্রজন্মকে দমানো যাবে না: চিরাগ পাসোয়ান
  • ১০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আজ, শনিবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচি ঠেকাতে দিল্লিমুখী ট্রেন ও বাস পরিষেবার উপর বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। যার জেরে সাধারণ মানুষকে ব্যাপক সমস্যার মুখে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু এভাবে ভারতের তরুণ প্রজন্মকে দমানো যাবে না বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান। জ্ঞানেশ কুমারের পদত্যাগ ইস্যুতে কিছুদিন ধরেই চিরাগের গলায় অন্য সুর শোনা যাচ্ছে। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-র প্রধানের মন্তব্য, পরিবহণ ব্যবস্থায় সাময়িক বদল করলে তরুণ প্রজন্মের কণ্ঠস্বর রুদ্ধ হবে—এমন ভাবাটা ঠিক নয়। চিরাগের দাবি, নিরাপত্তার সাধারণ আয়োজনকে সামগ্রিক ‘পরিবহণ অবরোধ’ হিসাবে তুলে ধরার প্রচেষ্টা আদতে দেশের তরুণদের দৃঢ় সংকল্পকে ভুলভাবে বোঝারই নামান্তর। যানবাহন বন্ধ করে সিজেপির কর্মসূচি আটকানোর যে বার্তা ছড়ানো হচ্ছে, তা নিয়েও চিরাগের প্রশ্ন, ‘একটি দেশে বাস্তবে কতগুলি ট্রেন বন্ধ করা বা কতটা যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা সম্ভব? রাস্তা অবরোধ বা নির্দিষ্ট কিছু রুটে ট্রেন চলাচলে বিধিনিষেধ আরোপ করে দেশের তরুণদের আটকে রাখা যায় না। এই প্রজন্মের মধ্যেও বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়ার সহজাত ক্ষমতা রয়েছে।’

Advertisement