নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফিফা বিশ্বকাপের সময় যত এগোচ্ছে ততই বাড়ছে উত্তেজনার পারদ। ইতিমধ্যেই রাউন্ড অব ৩২-এর সমস্ত লড়াই শেষ। নকআউটের একের পর এক হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী থেকেছেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। পাশাপাশি তাঁরা অপেক্ষায় ছিলেন নিজেদের দলকে শেষ ষোলোয় দেখার। নিজেদের সর্বোচ্চ খেলে রাউন্ড অব ১৬-তে জায়গা নিশ্চিত করেছে বিশ্বের এই সেরা ১৬টি দল। শেষ ষোলোয় ওঠা দলগুলি হল-কানাডা, মরক্কো,প্যারাগুয়ে, ফ্রান্স, আমেরিকা, পর্তুগোল,স্পেন, বেলজিয়াম,নরওয়ে ইংল্যান্ড, মেক্সিকো, ব্রাজিল, সুইৎজারল্যান্ড, আর্জেন্তিনা, মিশর, কলম্বিয়া।
এই দলগুলির মধ্যে কার বিপক্ষে কে খেলবে তা দেখে নিন-
কানাডা-মরক্কো (৪ জুলাই, শুরু ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে )
প্যারাগুয়ে-ফ্রান্স (৪ জুলাই, ভারতীয় সময় রাত ২টা ৩০ মিনিটে )
ব্রাজিল-নরওয়ে ( ৫ জুলাই, ভারতীয় সময় রাত ১টা ৩০ মিনিটে )
মেক্সিকো-ইংল্যান্ড( ৬ জুলাই, ভারতীয় সময় ভোর ৫টা ৩০ মিনিটে)
পর্তুগাল-স্পেন (৬ জুলাই, ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে)
আমেরিকা-বেলজিয়াম( ৭ জুলাই, ভারতীয় সময় ভোর ৫টা ৩০ মিনিটে)
আর্জেন্তিনা-মিশর(৭ জুলাই, ভারতীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে)
সুইৎজারল্যান্ড-কলম্বিয়া(৭ জুলাই ভারতীয় সময় ১টা ৩০ মিনিটে)
আগামী দিনের এই হাড্ডাহাড্ডির লড়াইয়ে কে এগিয়ে যাবে শেষ আটে, আর কার বিশ্বকাপ অভিযান থেমে যাবে শেষ ষোলোতেই, সেই উত্তর মিলবে পরবর্তী কয়েক দিনের হাইভোল্টেজ লড়াইয়ে।