Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শীতের আমেজ উধাও হয়ে বাড়বে গরম, রবিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, থাকছে বৃষ্টির পূর্বাভাস

মেঘালয়ের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এখন অবস্থান করছে উত্তর-পূর্ব অসমের উপর। যার ফলে প্রচুর পরিমানে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে ঢুকছে

শীতের আমেজ উধাও হয়ে বাড়বে গরম, রবিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, থাকছে বৃষ্টির পূর্বাভাস
  • ৪ মার্চ, ২০২৬ ১১:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেঘালয়ের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এখন অবস্থান করছে উত্তর-পূর্ব অসমের উপর। যার ফলে প্রচুর পরিমানে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে ঢুকছে। আর এর জেরে আগামী রবিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলা গুলোতে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে আরও কয়েকটা জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, হুগলিতে  বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের এই সব জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি চলতে পারে মঙ্গলবার এবং বুধবারও। তবে সোমবার পর্যন্ত দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নেই।  

Advertisement

অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এর পার্বত্য এলাকায় আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। কাল থেকে পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা কমলেও, ফের তা বাড়বে রবিবার থেকে।  রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, এবং জলপাইগুড়ি জেলাতে। সোমবার বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে।

 

দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আগামী শনিবার পর্যন্ত। শীতের আমেজ কার্যতঃ উধাও হয়ে বাড়বে গরম। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু'দিনে একটু বাড়বে। দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের আশেপাশেইে। আজ কলকাতার ভোরের তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। দিনের তাপমাত্রা থাকার সম্ভাবনা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। 

সম্পর্কিত সংবাদ