Bartaman Logo
২০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

খোঁজ মিলল উৎসবের

অবশেষে খোঁজ মিলল পরিচালক-চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের। ২৪ দিন পর। জানা গিয়েছে, দিল্লিতে এক বন্ধুর বাড়িতে রয়েছেন পরিচালক।

খোঁজ মিলল উৎসবের
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অবশেষে খোঁজ মিলল পরিচালক-চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের। ২৪ দিন পর। জানা গিয়েছে, দিল্লিতে এক বন্ধুর বাড়িতে রয়েছেন পরিচালক। রবিবারই নাকি সেখানে পৌঁছেছেন তিনি। তবে এতদিন কোথায় ছিলেন উৎসব, সেই জবাব অধরা। রবিবার পরিচালকের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় নিজেই সমাজমাধ্যমে পরিচালকের খোঁজ পাওয়ার খবরটি জানান। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘উৎসবের খোঁজ পাওয়া গিয়েছে। ও এখন কলকাতার বাইরে একজন বন্ধুর সঙ্গে রয়েছে।’ রবিবারই উৎসবকে কলকাতায় ফিরিয়ে আনার জন্য দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন মৌপিয়া। উল্লেখ্য, এপ্রিল মাসের শুরুতে ব্যাংকের কাজে গিয়ে নিখোঁজ হয়েছিলেন পরিচালক। পরিবারের মিসিং ডায়েরি করা হয়েছিল আনন্দপুর থানায়। এদিন পরিচালকের খোঁজ পাওয়ার খবরও জানানো হয়েছে থানায়। তবে কী কারণে এতদিন পরিচালক নিখোঁজ রইলেন, সেই উত্তর জানার চেষ্টা চলছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ